Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

BN DESK
03 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রাম থেকে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী ফজিলা খাতুনকে (৬০) আটক করেছে র‌্যাব।

আজ শনিবার (১৬ নভেম্বর) সকাল তাকে আটক করা হয়।

আটক নারী মাদক কারবারী দুর্লভপুর দক্ষিণপাড়ার মরহুম আব্দুল মজিদের স্ত্রী।

মেহেরপুরের গাংনী র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ সংবাদকর্মীদের জানান, গোপনে খবর পাওয়া যায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার জনৈক আব্বাসের বসতবাড়ীর পূর্ব দিকের রান্না ঘরে একটি স্টিলের বাক্সের ভিতরে বিক্রির জন্য গাঁজা রাখা আছে। ওই তথ্যের ভিত্তিতে তারই নেতৃত্বে কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হকসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে ফজিলা খাতুনকে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।

আটক ফজিলা খাতুনকে উদ্ধার করা গাঁজাসহ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার