Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত 

BN DESK
02 September 2026, 05:05 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে সাইদুর (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে দিকে উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
সাইদুর রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে। 

কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, সাইদুর দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় উপজেলার সন্তোষপুর গ্রামে বাগান মালিকসহ ১১জন শ্রমিক গাছ কাটতে যান। একপর্যায়ে তিনি অর্ধেক কাটা হেলানো গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি হেলে তার দিকে পড়ে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই সাইদুর রহমানের মৃত্যু হয়। 
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুর রহমান মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় গাছের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত 

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার