Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

BN DESK
03 September 2026, 04:54 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় পদ-পদবী ব্যবহার ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, বিভিন্নজনের সঙ্গে অসদাচরণ এবং শৃঙ্খলা বর্হিভূত কর্মকাণ্ড পরিচালনা করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে গত মঙ্গলবার শহরের মুক্তিপাড়ার ব্যবসায়ী নুরুজ্জামানের নির্মাণাধীন বাড়িতে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার