Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় জীবননগরে নকল হারপিকসহ টয়লেট্রিজ সামগ্রী তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা

BN DESK
04 September 2026, 05:53 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার জীবননগরে যথাযথ লাইসেন্স ছাড়াই এবং মিথ্যা তথ্য দিয়ে নকল হারপিকসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা

ক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মাসুদ রানা নামে এক ব্যক্তির প্রতিষ্ঠান হেনা কনজুমার প্রোডাক্টস-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। 

প্রতিষ্ঠানটি হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ সামগ্রী উৎপাদন ও বাজারজাত করছিল বলে অভিযান সূত্রে জানা গেছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলাম এবং র‍্যাবের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় জীবননগরে নকল হারপিকসহ টয়লেট্রিজ সামগ্রী তৈরির অভিযোগে লাখ টাকা জরিমানা

B
BN DESK | 03 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার