Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় তামাক ক্ষেতে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

BN DESK
02 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাহেদা খাতুন (৪৯) নামে এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাহেদা খাতুন একই উপজেলার দলিয়ারপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত তুফান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ছাগলের ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন জাহেদা খাতুন। দুপুরে বাড়ি ফিরতে না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে গোপালপুর গ্রামের চারাতলার মাঠে মধু মিয়ার তামাক ক্ষেতে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

নিহতের ছেলে সাজন আলী বলেন, আমার মাকে দুপুর থেকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। পরে প্রতিবেশীদের খবর দেই। সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে মধু মিয়ার তামাক ক্ষেতে মায়ের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। আমাদের কোনো শত্রু ছিল না। কেন যে মাকে হত্যা করা হলো সঠিকভাবে বলতে পারছি না।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিনসহ গোয়েন্দা পুলিশের একটি টিম। 

এ সময় চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জামাল আল নাসের বলেন, জাহেদা খাতুনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, হত্যাকাণ্ডের বিষয়টি এখনও পরিষ্কার নয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় তামাক ক্ষেতে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

B
BN DESK | 15 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার