Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

BN DESK
03 September 2026, 04:10 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে এক কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পাচারকারীদের আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন চার পাচারকারীকে রেলস্টেশন থেকে আটকের চেষ্টা করলে এক পাচারকারী পালিয়ে যায়। 

বাকী তিন পাচারকারীকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। আটক আসামীদেরকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক

B
BN DESK | 25 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার