Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় বিকট শব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর

BN DESK
07 September 2026, 02:09 PM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিকট শব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় সাদাপোশাকে থাকা পুলিশের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বণ্ডবিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশের ওই দুই কর্মকর্তা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

এ ঘটনায় চার তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলেন সাকিব (১৭), আহমেদ হোসেন (১৭), রাজ (১৮) ও আবদুল (১৬)। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গা পৌরসভার ইসলামপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই পুলিশ কর্মকর্তা তদন্ত কাজ শেষে উপজেলার বড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন। বণ্ডবিল এলাকায় ১২-১৪ জন তরুণের একটি দল ৬-৭টি মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ করছিলেন। তাদের বাইকের গতিও ছিল বেপরোয়া। এ সময় সাদাপোশাকে থাকা ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের মোটরসাইকেলের গতি কমাতে বলেন।

পুলিশ জানায়, নিষেধ করায় ওই তরুণেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কর্মকর্তারা নিজেদের পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা গালাগাল করেন এবং একপর্যায়ে মারধর শুরু করেন।

পরে আশপাশের লোকজন তাদের রক্ষা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

আহত এএসআই সোহেল রানা বলেন, ওই তরুণেরা বিকট শব্দে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। আমরা তাদের মোটরসাইকেলের গতি কমাতে বললে তারা উল্টো আমাদের ওপর হামলা করেন। নিজেদের পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা আমাদের মারধর করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে চার তরুণকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় বিকট শব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর

B
BN DESK | 04 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার