Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১৮টি স্বর্ণের বার উদ্ধার ,আটক ২

BN DESK
03 September 2026, 04:32 AM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১৮টি স্বর্ণের বার উদ্ধার ,আটক ২

চুয়াডাঙ্গার জাফরপুর সদর ব্যাটালিয়নের সামনে যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের মূল্য ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ২১৩ টাকা। এ সময় ২ জনকে আটক করে বিজিবি।

আজ মঙ্গলবার (৪ মার্চ) রাত ১টায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লাহ গ্রামের মরহুম খোদাবক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার (৩ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাসটি সনাক্ত করে। এরপর বাসটি বিজিবি সদর ব্যাটালিয়নের সামনে থামিয়ে সন্দেহজনক দুই ব্যক্তির দেহ তল্লাশি করে সোনার বার গুলো উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক ব্যক্তিদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও ১০ হাজার ১৯০ টাকা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নায়েক সাইদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে ও উদ্ধার করা সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে বলে তিনি জানান।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১৮টি স্বর্ণের বার উদ্ধার ,আটক ২

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার