Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

BN DESK
03 September 2026, 05:53 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায়  মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৫০ পিচ টাপেন্টা ট্যাবলেটসহ মাদক কারবারিকে স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও সেনাবাহিনীর একটি দল।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টার সময় চুয়াডাঙ্গা পৌর শহরের তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক নাজমুল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় স্টাফ, ও চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আমিনুল ইসলাম এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী তারেকে আজিজ ও তার স্ত্রী সজনী খাতুনকে আটক করেন। পরে তার নিজ বাড়ি তল্লাশি করে ১ হাজার ৩৫০ পিচ ভারতীয় টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক

B
BN DESK | 21 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার