Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

BN DESK
07 September 2026, 12:11 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মুন্সীগঞ্জ গড়চাপড়া ফরিদপুরের মাঠে মোটরসাইকেলসহ সবুজ (২৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত যুবক সবুজ উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকিরপাড়ার গরু ব্যবসায়ী জয়নালের ছেলে। সে পেশায় পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে জানা গেছে ছেলেটির নাম সবুজ। মোটরসাইকেলসহ তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত কাজ শুরু করেছি।

বেলগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শামীম রেজা বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যেই ঘটেছে। সকালে স্থানীয় লোকজন পুলিশ ও আমাকে জানায়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলের নিচে চাপা দেয়া ছিল। ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদরসার্কেল) আনিসুজ্জামান বলেন, আলমডাঙ্গার মেহেগুনি বাগানে একজনকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে তদন্তকাজ চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার