Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ

BN DESK
02 September 2026, 03:36 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রাজাপুর সীমান্ত এলাকার একটি ভুট্টাখেত সংলগ্ন স্থান থেকে এসব কিট জব্দ করা হয়।

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জীবননগরের রাজাপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার সুয়েব সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর সীমান্ত পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের শুকুর আলীর ভুট্টা ক্ষেতের পাশে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২২০ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ করা হয়। উদ্ধার করা কিটগুলোর বর্তমান বাজারমূল্য ৫১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরাচালান চক্র অবৈধভাবে এসব পণ্য দেশে প্রবেশ করানোর উদ্দেশে সীমান্ত এলাকায় মজুদ করে রেখেছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। উদ্ধার করা কিট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় ডিএনএ টেস্ট কিট জব্দ

B
BN DESK | 04 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার