Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক

BN DESK
02 September 2026, 02:02 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকার ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। 

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টার দিকে দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক হয়। আটক ব্যক্তি দর্শনার মোবারকপাড়া গ্রামের মৃত বাদল খানের ছেলে আলমঙ্গীর খান (৫৫)।

৬ বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি ৬) অধীন একটি বিশেষ টহল দল চোরাচালানবিরোধী অভিযান করে। বিজিবির ওই টহল দলটি দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ওত পেতে থাকে। এ সময় এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত প্রদান করেন। কিন্তু তিনি সংকেত অমান্য করে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

বিজিবি আরও জানায়, এ সময় আটক ওই ব্যক্তির জনসাধারণের সামনে দেহ তল্লাশি করলে কোমরে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া চোরাচালান কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, উদ্ধারকৃত ১০টি স্বর্ণের বার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। আর আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার