Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

BN DESK
02 September 2026, 01:32 AM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ)বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত আজাদ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে এবং একজন কৃষক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রাতেই সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আজাদ। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠে অসংখ্য ছররা গুলির আলামত পাওয়া গেছে।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক সোলায়মান শেখ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে তিনি সরেজমিনে যাচ্ছেন এবং পরে বিস্তারিত জানাবেন।

অত্র এলাকার দায়িত্বপ্রাপ্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি মাদক আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছুড়লে একজন আহত হন। বিষয়টি নিশ্চিত করতে বিজিবি কাজ করছে।

মহেশপুর ব্যাটালিয়নের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় ও কয়েকটি প্রাথমিক সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি মাদক আনতে কাঁটাতারের বেড়া কাটছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন। বিএসএফের সঙ্গেও যোগাযোগ হয়েছে এবং তারা দাবি করেছে, কয়েকজন ব্যক্তি মাদক আনার জন্য কাঁটাতারের বেড়া কাটছিল। তবে বিজিবি এখনো বিষয়টি নিশ্চিত নয় এবং ঘটনার বিস্তারিত জানতে যাচাই-বাছাই চলছে।

আহত আজাদ বলেন, তিনি সীমান্তবর্তী নিজস্ব আম বাগান দেখতে গিয়েছিলেন। এ সময় কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেন। বাগান দেখা শেষে ফেরার পথে বিএসএফ গুলি করে, যাতে তিনি আহত হন। তিনি ধারণা করেন, বিএসএফ তাদের ধাওয়া করে না পেয়ে তাকে পিছন থেকে গুলি করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ছররা গুলির আঘাত হতে পারে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

B
BN DESK | 21 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার