Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে যুবক নিহত

BN DESK
04 September 2026, 02:45 PM পড়তে ১ মিনিট
চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অটো চোর রুহুল আমীনকে আটকের পর থানায় সোপর্দ করছে স্থানীয়রা।

নিহত সাকিব সিকদার পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে।

ভালুকা মডেল থানার তদন্ত ওসি হুমায়ুন কবির জানান, বুধবার মধ্য রাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতের পরিবারের দাবি, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাঁধা দেয়। এসময় রুহুলের হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে সাকিব ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে যুবক নিহত

B
BN DESK | 12 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার