Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চোরাই পথে আনা ৫০০টি ভারতীয় কম্বলসহ ট্রাক জব্দ

BN DESK
05 September 2026, 10:10 AM পড়তে ১ মিনিট
চোরাই পথে আনা ৫০০টি ভারতীয় কম্বলসহ ট্রাক জব্দ

ভারত থেকে চোরাই পথে আনা ৫০০টি কম্বলসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। এসব কম্বলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

আজ রোববার (২৪ নভেম্বর) ভোরে নেত্রকোনা- ৩১ বিজির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নরসিংহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি  ট্রাকসহ ৫০০ পিস কম্বল জব্দ করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রোববার ভোরে নেত্রকোনা- ৩১ বিজিবির আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালানা করে চারুয়াপাড়া বিওপির ১৬ সদস্যর একটি টহল দল। এসময় মালিকবিহীন একটি ট্রাক পাওয়ার পর এটিতে তলাশি চালিয়ে চোরাচালানের ৫০০ পিস ভারতীয় কম্বল পায় বিজিবি সদস্যরা। পরে ট্রাকসহ কম্বলগুলো জব্দ করা হয়। এসব কম্বলের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত কম্বলগুলো পরে জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।

এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

চোরাই পথে আনা ৫০০টি ভারতীয় কম্বলসহ ট্রাক জব্দ

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার