Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চৌগাছায় নির্মাণাধীন ভবনের পাইলিংকালে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

BN DESK
01 September 2026, 07:48 PM পড়তে ১ মিনিট
যশোরের চৌগাছায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুর রহমান চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।
 
চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে আজিজুর রহমান চৌগাছা উপজেলা শহরে একটি নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির একটি বড় স্তূপ তার শরীরের ওপর ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
 
সহকর্মী শ্রমিকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
 
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকা: যশোর চৌগাছা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চৌগাছায় নির্মাণাধীন ভবনের পাইলিংকালে মাটি ধসে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার