Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

BN DESK
02 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক পদে ছিলেন শেখ তানভীর বারী হামিম। ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদেও লড়েছেন। তাকে এবার ছাত্রদলের পদটি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত ও কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

এই অব্যহতি পাওয়ার পরই তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোন পদ ছিলোনা, ছাত্রদলের রাজনীতি করেছি।জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতোটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ছাত্রদল থেকে অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

B
BN DESK | 05 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার