Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্র উপদেষ্টারা সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন : হাসনাত 

BN DESK
05 September 2026, 06:09 AM পড়তে ১ মিনিট
ছাত্র উপদেষ্টারা সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন : হাসনাত 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই দুই উপদেষ্টা কোনো নির্দিষ্ট দলের নয় বরং চলমান গণঅভ্যুত্থানের সার্বজনীন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রোববার (২৫ মে) চট্টগ্রামে দুই নম্বর গেট এলাকায় পথসভার শুরুতে তিনি এই মন্তব্য করেন। হাসনাত বলেন, তাদেরকে দলীয় পরিচয়ে ট্যাগ করার প্রচেষ্টাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই। তারা এনসিপি বা অন্য কোনো দলের প্রতিনিধি নন, তারা এই সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন। বক্তব্যে তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর প্রচার উপদেষ্টাদের সম্মানহানির চেষ্টা এবং এর মাধ্যমে আন্দোলনের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

হাসনাত আরও বলেন, বিচারব্যবস্থার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ ও আইনসভার নির্বাচন, আহত ও শহিদ পরিবার পুনর্বাসনসহ মৌলিক সংস্কারের দাবিতে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বার্তা দিয়েছেন। সেইসঙ্গে তারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, গণমানুষের মতামত জানতেই আমরা চট্টগ্রাম দক্ষিণ থেকে যাত্রা শুরু করেছি। আমরা সারা বাংলাদেশ ঘুরে জনগণের ভাবনা জানবো এবং নিজেদের পরিকল্পনা তুলে ধরব। এটি একটি পারস্পরিক সংলাপের প্রক্রিয়া।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ছাত্র উপদেষ্টারা সরকারে জনগণের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন : হাসনাত 

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার