Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিএনপির র‌্যালি

BN DESK
10 October 2025, 12:18 PM পড়তে ১ মিনিট
ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিএনপির র‌্যালি

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তি পালন উপলক্ষে বুধবার (৬ আগস্ট) ঢাকাসহ দেশব্যাপী সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেন, বুধবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।‘এই র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।’ বলে উল্লেখ করেন রিজভী।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে বিজয় র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন রিজভী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিএনপির র‌্যালি

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার