Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

BN DESK
02 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট
ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

নিউজ ডেস্ক:   খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে পালাতে গিয়ে পা ভেঙেছেন খুলনা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ খালিদ আহমেদ। এরপরও তার শেষ রক্ষা হয়নি। পুলিশ তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করেছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে খুলনা নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করেন। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেপ্তার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।”

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। খালিশপুর থানার তিন মামলায় খালিদ হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে, অপর দুটি মামলায় তিনি জামিন নেননি। তিনি পালানোর চেষ্টা করে পায়ে আঘাতপ্রাপ্ত হন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ছাদ থেকে লাফিয়ে পা ভাঙলেও গ্রেপ্তার হলেন আ,লীগ নেতা

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার