Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছুটির দিন মানেই খিচুড়ির আয়োজন

BN DESK
02 September 2026, 10:43 PM পড়তে ১ মিনিট
ছুটির দিন মানেই খিচুড়ির আয়োজন

লাইফস্টাইল ডেস্ক : ছুটির দিন মানেই খিচুড়ির আয়োজন। সুস্বাদু খিচুড়ির সঙ্গে যদি যোগ হয় মাংস আর আচারের স্বাদ, তবে তো জিভের জল সামলে রাখাই দায়! রেসিপি জানা থাকলে কোনো রান্নাই কঠিন নয়। তবে ঝামেলা বাঁধে যদি আপনার রেসিপি জানা না থাকে। তাই চলুন ঝটপট জেনে নেওয়া যাক আচারি খিচুড়ি রান্নার সঠিক ও সহজ রেসিপি-


তৈরি করতে যা লাগবে

চাল- ১ কেজি

মাংস- দেড় কেজি

মসুর ডাল- আধা কাপ

মুগ ডাল- আধা কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

সরিষার তেল- ১ কাপ

পেঁয়াজ কুচি ১ কাপ

ধনিয়া গুঁড়া- আধা চা চামচ

জিরা গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

গরম মসলা- ১ চা চামচ

শুকনা মরিচ- ১ চা চামচ

আচার- ১ কাপ

কাঁচা মরিচ- স্বাদমতো

পানি- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংসগুলো ছোট করে কেটে নিন। এরপর তাতে সব মসলা মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। অন্য একটি প্যানে মুগ ডাল ভেজে নিন। এবার ভালো করে ধুয়ে রাখুন। এরপর চাল, ডাল ও বাকি সব মসলা দিয়ে ভেজে পরিমাণমতো পানি দিয়ে রান্না করে নিন। পানি শুকিয়ে এলে তাতে রান্না করে রাখা মাংস আলতো হাতে মিশিয়ে দিন। বেশি ঘুটবেন না তাতে খিচুড়ি নরম ও আঠালো হয়ে যেতে পারে। এরপর নামানোর আগে আচার ভালো করে মিশিয়ে দিন। আচার যেন টক স্বাদের হয়, সেদিকে খেয়াল রাখবেন। কারণ মিষ্টি আচার দিলে তা খেতে খুব বেশি ভালোলাগবে না। এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু আচারি খিচুড়ি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ছুটির দিন মানেই খিচুড়ির আয়োজন

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার