Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছুটির বিকেলে বানাতে পারেন কাঁচা আমের ভেলপুরি

BN DESK
24 April 2026, 12:08 AM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : ছুটির বিকেল মানেই একটু ভিন্ন স্বাদের খোঁজ, হালকা আড্ডা আর মজার কিছু খাওয়া। আর এই সময়টাকে আরও রঙিন করে তুলতে পারেন টক-মশলাদার কাঁচা আমের ভেলপুরি দিয়ে।

ঝাল, টক আর মচমচে স্বাদের দারুণ মিশেলে এই খাবারটি একদিকে যেমন জিভে জল আনে, তেমনি গরমের ক্লান্তিও দূর করে মুহূর্তে। খুব সহজ কিছু উপকরণেই ঘরে বসেই বানানো যায় এই লোভনীয় নাস্তা। তাহলে দেরি কেন? দেখে নিন কাঁচা আমের ভেলপুরি তৈরির সহজ রেসিপি-

কাঁচা আমের ভেলপুরি তৈরি করতে যা যা লাগবে

ভেলপুরির উপকরণ

ময়দা ১ কাপ
তেল ১ টেবিল চামচ
লবণ সামান্য
পানি পরিমাণমতো
আমের টকের উপকরণ
ব্লেন্ড করা কাঁচা আম ১টি
বিটলবণ ১ চা-চামচ
চিনি ২ চা-চামচ
শুকনা মরিচগুঁড়ো আধা চা-চামচ
লেবুর রস আধা চা-চামচ
লেবুর খোসার কুচি ১ চা-চামচ
পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ
চাট মসলা ১ চা-চামচ
পরিবেশনের জন্য উপকরণ
সিদ্ধ আলু কুচি ২টি
শুকনা মরিচ ২টি
লবণ স্বাদমতো
কাঁচা আম কুচি ১টি
শসা কুচি ১টি
পেঁয়াজ কুচি ২টি
কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ
চাট মসলা ১ চা-চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে ভেলপুরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি মসৃণ ডো তৈরি করুন। এরপর সেটি ঢেকে রেখে দিন প্রায় ১০ মিনিট। ডোটি বিশ্রাম নেওয়ার পর রুটির মতো বেলে নিয়ে পছন্দমতো ভেলপুরির আকারে কেটে নিন। এবার গরম তেলে ডুবো ভাজায় সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন।

অন্যদিকে, আমের টকের জন্য নির্ধারিত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে হালকা পাতলা একটি টক প্রস্তুত করুন। এরপর সিদ্ধ আলুর সঙ্গে লবণ ও মরিচ গুঁড়ো মিশিয়ে নিন।

পরিবেশনের সময় ভাজা ভেলপুরির ওপর প্রথমে আলুর মিশ্রণ ছড়িয়ে দিন। তারপর শসা কুচি, কাঁচা আম কুচি, কাঁচা মরিচ, চাট মসলা ও পেঁয়াজ কুচি সাজিয়ে দিন। সবশেষে ওপরে আমের টক ঢেলে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের ভেলপুরি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ছুটির বিকেলে বানাতে পারেন কাঁচা আমের ভেলপুরি

B
BN DESK | 24 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার