Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার

BN DESK
09 October 2025, 08:26 PM পড়তে ১ মিনিট
ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার

ছেলের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বাবা বিষু পাল (৬৫)।

আজ বুধবার (৩০ জুলাই) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই মদনমুরত গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত বিষু পালের বড় ছেলে বিজয় পালের বিয়ে ঠিক হয় ৩১ জুলাই। সেই উপলক্ষে বাড়িতে আলোকসজ্জার আয়োজন করা হয়। বাড়ির একটি গ্রিলে অস্থায়ী বিদ্যুৎ লাইনের তার ঝুলছিল। ওই তারটি ছিল ছেড়া। যার মাধ্যমে গ্রিলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। সকালে অসাবধানতাবশত সেই গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন বিষু পাল। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ছেলের বিয়ের আলোকসজ্জার বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবার

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার