Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলের বৌ এর সাথে টাকা নিয়ে ঝগড়ার জেরে নাতিকে হত্যা, দাদি আটক

BN DESK
10 October 2025, 03:52 PM পড়তে ১ মিনিট
ছেলের বৌ এর সাথে টাকা নিয়ে ঝগড়ার জেরে নাতিকে হত্যা, দাদি আটক

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে শাহাদাৎ মোল্যা (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে (৬০) আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাদাৎ মোল্যা উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি শাহাদাতের মাকে বিয়ে করেন। এরমধ্যে দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সঙ্গে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে মাইকিং করা হয়।

মাইকিং শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানান শাহাদাতের বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে পুঁতে রাখা অবস্থায় শাহাদাতের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।


ওসি মো.আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ছেলের বৌ এর সাথে টাকা নিয়ে ঝগড়ার জেরে নাতিকে হত্যা, দাদি আটক

B
BN DESK | 13 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার