Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

BN DESK
02 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

মফস্বল ডেস্ক : ঝিনাইদহের মহেশপুরে ছেলের লাঠির আঘাতে মা শ্যামলী খাতুনের (৪২) মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকেলের দিকে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামলী খাতুন কেশবপুর গ্রামের আনিচুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রতন হোসেন নেশাগ্রস্ত। মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই তাকে গালমন্দ করে আসছিল। বুধবার বিকেলে রতন তার মায়ের কাছে টাকা চায়। মা টাকা দিতে আস্বীকার করায় রতন লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে তার মা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে জীবননগর হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনার পর রাত ৮টার দিকে অভিযান চালিয়ে রতন হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। মরদেহ মহেশপুর থানা পুলিশের কাছে হেফাজতে আছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল মায়ের

B
BN DESK | 14 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার