Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছোট ভাইয়ের হাত ধরে থেকেই পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনেরও

BN DESK
07 September 2026, 08:23 PM পড়তে ১ মিনিট
ছোট ভাইয়ের হাত ধরে থেকেই পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনেরও

মফস্বল ডেস্ক : যশোরে মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৪) ও ছেলে সাহাবিদ জিম (৩)।

বারপাড়া গ্রামের স্থানীয় নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, দুপুরে দুই ভাইবোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন তার মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ছোট ভাইয়ের হাত ধরে থেকেই পুকুরে ডুবে প্রাণ গেল বড় বোনেরও

B
BN DESK | 07 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার