Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে খুলনার পলিটেকনিক শিক্ষার্থীরা

BN DESK
02 September 2026, 06:09 AM পড়তে ১ মিনিট
ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে খুলনার পলিটেকনিক শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক:  ছয় দফা দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন তারা। এসময় শিক্ষার্থীরা খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। তাদের অবরোধের ফলে খুলনা স্টেশন আটকা পড়ে চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেস।

খুলনা রেলস্টেশন মাষ্টার জাকির হোসেন বলেন, ‘‘সকাল সোয়া ৯টার দিকে রূপসা এক্সপ্রেস খুলনা স্টেশন থেকে ছেড়ে যায়। খুলনা জংশন স্টেশনের আগে পৌঁছালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেয়। এর ফলে, খুলনা স্টেশনে আটকা পড়েছিল ঢাকাগামী চিত্রা, রকেট ও মহানন্দা এক্সপ্রেস।’’

তিনি আরো বলেন, ‘‘তাৎক্ষণিক রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’’

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে খুলনার পলিটেকনিক শিক্ষার্থীরা

B
BN DESK | 16 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার