Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২, এলাকায় উত্তেজনা

BN DESK
06 September 2026, 06:34 AM পড়তে ১ মিনিট

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া নারাইনপুর চালবন্দ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।

আহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় বাড়ি থেকে জুমার নামাজ পড়তে মসজিদের দিকে যাওয়ার পথে আবুল হেকিম ও মিফতা গুলিবিদ্ধ হন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করেন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২, এলাকায় উত্তেজনা

B
BN DESK | 21 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার