Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

BN DESK
10 October 2025, 07:20 PM পড়তে ১ মিনিট
জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:   সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসা থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল মিয়া (৪৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়েল মিয়া মহানগরীর কালীবাড়ি পুরাতন গুদারাঘাট এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় ১২টি চুরির মামলা রয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘‘ঘটনাস্থল এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে জেলার তারাকান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামালসহ এক জনকে গ্রেপ্তার করে।’’

এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০মিনিটের মধ্যে ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার বাসিন্দা স্পেশাল জজ ফারহানা ফেরদৌস এর ফ্ল্যাটে চুরি হয় বলে অভিযোগ উঠে। চোর ফ্ল্যাটের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫টি শাড়ি নিয়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জজের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

B
BN DESK | 24 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার