Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

BN DESK
10 October 2025, 04:51 AM পড়তে ১ মিনিট
জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জন্মাষ্টমীর সরকারি ছুটিতে আজ শনিবার (১৬ আগস্ট) বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশিরভাগ শিল্প কলকারখানার কাঁচামাল ও পচনশীল বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিদিন বেনাপোল বন্দরে প্রায় ৫০০ ট্রাক পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। বন্ধের কারণে দুই পারের বন্দরে পণ্য জটের আশঙ্কা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, শনিবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার