Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমিতে চাষ করার সময় ট্রাক্টরের নিচে পড়ে শিশু নিহত

BN DESK
02 September 2026, 02:17 PM পড়তে ১ মিনিট
জমিতে চাষ করার সময় ট্রাক্টরের নিচে পড়ে শিশু নিহত

নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বড় ভাইয়ের ট্রাক্টরের নিচে পড়ে ছোট ভাই নাইম মিয়া (৭) নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রহমত আলীর ছেলে। তার বড় ভাইয়ের নাম কাইয়ুম মিয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  শনিবার সন্ধ্যায় বোরো ধান রোপণ করার জন্য একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন কাইয়ুম মিয়া। এ সময় জমির আইলে দাঁড়ানো নাইম মিয়া হঠাৎ দৌড় দিলে ট্রাক্টরের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

জমিতে চাষ করার সময় ট্রাক্টরের নিচে পড়ে শিশু নিহত

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার