Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

BN DESK
04 September 2026, 03:44 AM পড়তে ১ মিনিট
জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধ শাহ আলম রাঢ়ীর (৫৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকালে তার মৃত্যু হয়। শাহ আলম রাঢ়ী সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ জমি নিয়ে বিরোধের জেরে শাহ আলম রাঢ়ীর সঙ্গে প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে শাহ আলম রাঢ়ী মাথায় আঘাত পান। পরে তাকে বরিশাল ও ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, ‘‘মাথায় আঘাতের কারণে শাহ আলম রাঢ়ীর ব্রেনে জটিলতা দেখা দেয়। পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মারামারি ঘটনায় গত ২৪ এপ্রিল বাউফল থানায় একটি মামলা হয়। সেই মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।’’

এলাকা: পটুয়াখালী বাউফল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

জমির বিরোধের জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের ৭ দিন পর মৃত্যু

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার