Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমি-সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা

BN DESK
04 September 2026, 05:41 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুল মিয়া (৩৫) ওরফে মাসুল নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
 
আজ রোববার (২৬ জুলাই) ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত মাহফুল মিয়া দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাহফুল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার ভোর আনুমানিক ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে প্রবেশ করলে মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
 
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, প্রতিবেশী শফিকুল ইসলামের (৪০) সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জমি-সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা

B
BN DESK | 26 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার