Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাগপার একাংশের সভাপতিকে কুপিয়ে জখম

BN DESK
10 October 2025, 05:56 PM পড়তে ১ মিনিট
জাগপার একাংশের সভাপতিকে কুপিয়ে জখম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সোমবার রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠক অংশগ্রহণ করেন লুৎফুর রহমান। সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে।জাকির হোসেন বলেন, দ্রুত তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এদিকে খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ। আগামী নির্বাচন বানচাল করতেই এমন ঘটনা ঘটছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব।

রাতে ইসলামী ব্যাংক হাসপাতালে লুৎফুর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার। লুৎফুর রহমান জাগপার একাংশের সভাপতি। তার দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

জাগপার একাংশের সভাপতিকে কুপিয়ে জখম

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার