Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার

BN DESK
03 September 2026, 05:50 PM পড়তে ১ মিনিট
জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার

খুলনা মহানগরীর সদর থানাধীন শান্তিধাম মোড়ের জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো নিষ্ক্রিয় করে র‌্যাবের একটি বিশেষজ্ঞ টিম।

আজ শনিবার (২৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম এ বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, সকালে জাতিসংঘ পার্কের অফিসসংলগ্ন গাছপালার মধ্যে লাল রঙের টেপ দিয়ে মোড়ানো তিনটি বস্তু দেখে লোকজন থানায় খবর দেয়। তখন পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে বস্তু তিনটি উদ্ধার করেন।

প্রসঙ্গত, জাতিসংঘ পার্কে আগামী ১ এপ্রিল থেকে ১০ দিনব্যাপী ঈদ মেলার প্রস্তুতি চলছে। সেখানে মেলার জন্য বিভিন্ন খেলনাসামগ্রীও স্থাপন করা হচ্ছে। এর মধ্যে সেখানে কে বা কারা ওই বোমা সদৃশ বস্তুগুলো রাখল, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

জাতিসংঘ পার্ক থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধার

B
BN DESK | 29 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার