Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতি আর কোনো ‘যেনতেন’ নির্বাচন চায় না: জামায়াত আমির

BN DESK
09 October 2025, 04:35 PM পড়তে ১ মিনিট
জাতি আর কোনো ‘যেনতেন’ নির্বাচন চায় না: জামায়াত আমির

জাতি আর কোনো ‘যেনতেন’ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং ভোটের সমতল মাঠ নিশ্চিত হলে রোডম্যাপ অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

আজ শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ৮টায় ঈদের জামাতে অংশগ্রহণ শেষে গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

 

জামায়াত আমির বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার নতুন প্রজন্মের ভোটার, বিশেষ করে যুব সমাজকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। দেশের চলমান সংকট নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা যদি কোনো সহযোগিতা চান, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করবো।

ঈদের জামাতের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি হজরত ইব্রাহীম (আ.)-এর ত্যাগের শিক্ষা তুলে ধরেন এবং কোরআন-হাদিসের আলোকে একটি কল্যাণকর ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

জাতি আর কোনো ‘যেনতেন’ নির্বাচন চায় না: জামায়াত আমির

B
BN DESK | 07 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার