২২ ফেব্রুয়ারি, শনিবার, সোবানবাগস্থ ড্যাফোডিল প্লাজার ৫২ মিলনায়তনে জাপানে ড্রাইভিং চাকরির সুযোগ, সম্ভাবনা ও প্রস্তুতি বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিটিআই এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ওমর ফারুক। ড্যাফেডিল ফেমিলির প্রধান নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আকিও ওশিমা এবং নাকানো। সেমিনারে ড্রাইভিং চাকরিতে জাপানে যাওয়ার প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ড্যাফোডিল জাপান আইটি এর ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি জাপানে দক্ষ ড্রাইভারের চাহিদা, চাকরির সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা ও প্রসÍুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জাপানে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে হলে প্রার্থীদের পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষাগত ও সাংস্কৃতিক প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। গ্লোবাল রিক্রুটিং এজেন্সি সেমিনারের অয়োজন করেন এবং আগ্রহীদের জাপানে যাওয়ার বিষয়ে সহযোগিতা করেন।
জাপানে ড্রাইভিং চাকরি সুযোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
BN DESK
05 September 2026, 09:50 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর