Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাফলংয়ে বালু তুলতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

BN DESK
10 October 2025, 11:37 AM পড়তে ১ মিনিট
জাফলংয়ে বালু তুলতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

নিউজ ডেস্ক:  সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াবস্তি সংলগ্ন এলাকার পিয়াইন নদীর মধ্যস্থানে নৌকা থেকে পড়ে পাবেল মিয়া (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। 

সোমবার (২ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাবেল গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের বাউরভাগ গ্রামের মহরম আলীর ছেলে। তিনি বালু তোলার কাজ করেন। বালু তুলতে নৌকার করে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২ মে) সকালে হঠাৎ করে পাবেল নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ও জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালায়।

স্থানীয়রা জানান, পাবেল মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। হঠাৎ করে কীভাবে তিনি পানিতে পড়লেন, তা জানা যায়নি।

গোয়াইনঘাট থানার এসআই উৎসব কর্মকার জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে। তবে কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা তদন্ত করা হচ্ছে। 

এলাকা: সিলেট গোয়াইনঘাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

জাফলংয়ে বালু তুলতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার