Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে  শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
10 October 2025, 09:16 PM পড়তে ১ মিনিট
জামালপুরে  শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক:   জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. শহিদুল ইসলাম মাদারগঞ্জে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।  

সোমবার (৫ মে) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. শহিদুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল আমিন শামীম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত জিয়াউল হক মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে।

অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। চানাচুর দেওয়ার কথা বলে একটি দোকানে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করেন জিয়াউল হক। এ ঘটনায় শিশুটির এক স্বজন বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগ গঠন করা হয়। ডাক্তারি পরীক্ষা ও ডিএনএ টেস্টে আসামির অপরাধ প্রমাণিত হয়। 

তিনি আরো জানান, মামলায় সাতজন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আজ বিচারক রায় ঘোষণা করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে  শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 05 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার