Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

BN DESK
10 October 2025, 12:02 AM পড়তে ১ মিনিট
জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

জামালপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগের মামলায় মো. চঞ্চল নামে যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১ লাখ ২০ হাজার টাকা অর্থদন্ড দেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘আসামি চঞ্চল ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করেন এবং বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই স্কুল শিক্ষার্থী রাজি না হওয়ায় ২০১০ সালের ২৯ জুলাই সকালে অপহরণ করে নিয়ে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা করেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।’

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার