Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

BN DESK
03 September 2026, 03:40 PM পড়তে ১ মিনিট

জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষ্মীরচর ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুর জন্য অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দারের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নান্দিনা লক্ষ্মীরচর সেতুর নান্দিনা বাজার অংশে ২০-২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর মাঝে বহুতল মার্কেট, দোকান ও বসতবাড়ি রয়েছে। অভিযান চলাকালে নিজেদের মালামাল সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালান ব্যবসায়ীরা।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার জানান, নান্দিনা লক্ষ্মীরচর ব্রহ্মপুত্র নদের ওপর ১০৬ কোটি টাকা ব্যয়ে ৬০৬ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ চলছে। সেতুর জন্য অধিগ্রহণ করা জমি থেকে স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না মালিকরা। সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের জন্য আজ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেতু নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে বলে জানান তিনি।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার