Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

BN DESK
29 May 2026, 10:40 PM পড়তে ১ মিনিট
জামালপুরের ইসলামপুরে গলায় গরুর মাংস আটকে ইয়াসিন মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত কিশোর ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বটচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কোরবানির গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার সময় ইয়াসিনের গলায় সেটি আটকে যায়। অনেক চেষ্টা করেও মাংস বের না হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএম আবু তাহের বলেন, গলায় মাংস আটকে যাওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে সে হাসপাতালে আসার আগেই মারা গেছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

B
BN DESK | 29 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার