Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

BN DESK
12 May 2026, 07:42 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার হাটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইয়াসিন মিয়া। সে ওই গ্রামের মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে। শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় বিচি আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, শিশুটিকে তার পরিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছিল। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার