Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ঘাস কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

BN DESK
04 September 2026, 05:32 PM পড়তে ১ মিনিট

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গরুর ঘাস কাটার সময় বজ্রপাতে মুসা ফকির নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার উত্তর চর বওলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মুসা ফকির (৬০) ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে ও পেশায় কৃষক। 

স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হোন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা.নাহিদুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মুসা নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ঘাস কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

B
BN DESK | 22 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার