Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

BN DESK
01 September 2026, 06:26 PM পড়তে ১ মিনিট
জামালপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলায় মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (৩ আগস্ট) সকালে সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই যুবকসহ তিনজন সদর উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মোবাইল চুরি করতে ঢোকেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। পরে তাদের তিনজনকে ধাওয়া করেন স্থানীয় লোকজন।

দুজন পালিয়ে গেলেও ওই যুবক স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন। পরে তাকে একটি বাড়িতে কামরাঙ্গা গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তবে এ ঘটনার পরে এলাকার লোকজন এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলতে চাচ্ছেন না। ঘটনাস্থলের আশেপাশে বাড়ি পুরুষ শূন্য হয়ে গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার