Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ট্রাককে ট্রেনের ধাক্কা, ট্রেনের চালকসহ ৩ জন আহত

BN DESK
10 October 2025, 08:29 AM পড়তে ১ মিনিট
জামালপুরে ট্রাককে ট্রেনের ধাক্কা, ট্রেনের চালকসহ ৩ জন আহত

নিউজ ডেস্ক:   জামালপুর সদরের মহেশপুর কালীবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রাক উল্টে ট্রেনের চালকসহ ৩ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার এই দুর্ঘটনা ঘটে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন বেলা সাড়ে ১১টার দিকে কানিল ঘুণ্টি এলাকায় পৌঁছায়। এসময় জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক ব্যারিকেড ভেঙে রেললাইনের ওপর উঠে গেলে টাককে সজোড়ে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি ২০০ মিটার দূরে একটি দোকানের ওপর গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রেন চালক, গেটকিপার ও দোকানদার আহত হন। এ ঘটনার পরে জামালপুর-ময়মনসিংহ রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ট্রাককে ট্রেনের ধাক্কা, ট্রেনের চালকসহ ৩ জন আহত

B
BN DESK | 27 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার