Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনাসদস্যের

BN DESK
01 September 2026, 10:21 PM পড়তে ১ মিনিট
জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনাসদস্যের

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম হালিম (৬২) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার হাজরাবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম হালিম হাজরাবাড়ী পৌর এলাকার চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলা থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল একটি বালুবোঝাই ট্রাক। হাজরাবাড়ী বাজারে ট্রাকটি পৌঁছালে একটি অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করতে গেলে ধাক্কা লাগে। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, ট্রাকচাপায় এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। ট্রাকটিকে আটক করা হয়েছে।     

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক সেনাসদস্যের

B
BN DESK | 25 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার