Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে থানা হাজতে আসামির মৃত্যু

BN DESK
09 October 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
জামালপুরে থানা হাজতে আসামির মৃত্যু

জামালপুর সদর থানার হাজতে হুট্টু শেখ নামে এক আসামি মারা গেছেন। পুলিশের ধারণা, স্ট্রোক করে মারা গেছেন তিনি।গতকাল বৃহস্পতিবার  (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

 

হুট্টু শেখ শহরতলীর হাটচন্দ্রা গ্রামের মৃত চেনু শেখের ছেলে। ২০২২ সালের অক্টোবর মাসে প্রতিবেশীর সঙ্গে মারামারির ঘটনায় আসামি ছিলেন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, বৃহস্পতিবার আদালত হুট্টু শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে সেদিন রাত সাড়ে ১১টার দিকে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাত ১২টার দিকে থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক হুট্টু শেখকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আবু ফয়সল বলেন, ধারণা করা হচ্ছে, হুট্টু শেখ স্ট্রোক করে মারা গেছেন। এই ঘটনায় মৃতের পরিবারের কোনো অভিযোগ নেই।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে থানা হাজতে আসামির মৃত্যু

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার