Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
04 September 2026, 04:42 PM পড়তে ১ মিনিট
জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক:  জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুধবার সকালে এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহের দিলালেরপাড়া গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে শহিদ মিয়া। এই ঘটনায় পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর আইনি লড়াইয়ের পর এই রায় ঘোষণা করা হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষগ্রহণ করা হয়। 

এ সময় এই রায়ে সন্তুষ্ট হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 

তবে শহিদ মিয়ার বড় মেয়ে শাহানা জানান, এটি একটি মিথ্যা মামলা। এ রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপীল করবো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 20 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার