Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে নদী ভাঙনের শিকার ৩০টি পরিবারকে বিজিবির সহায়তা

BN DESK
04 September 2026, 05:48 PM পড়তে ১ মিনিট

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) -৩৫ পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সীমান্ত এলাকার পাথরের চর এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে পাঁচ কেজি চাল, দুই কেজি মশুরের ডাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, হাফ কেজি লবণ, স্যালাইন পাঁচ প্যাকেট, এক প্যাকেট মোমবাতি, একটি গ্যাস লাইট ও এক কেজি মুড়ি বিতরণ করা হয়।  

এসময় ৩৫-বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙনকবলিত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

জামালপুর ৩৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, বিজিবি সব সময় মানুষের পাশে আছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যেটুকু পেরেছি নদী ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।

এখানে ৩০টি পরিবার জিঞ্জিরাম নদী ভাঙনে বসতবাড়ি হারিয়েছে তাদের মধ্যে কিছুটা সহায়তা করা হয়েছে।
এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জামালপুরে নদী ভাঙনের শিকার ৩০টি পরিবারকে বিজিবির সহায়তা

B
BN DESK | 13 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার